২৫ দিনেই দ্বিগুণ, করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪০ লাখ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

মহামারি করোনাভাইরাসে সারা বিশ্বে ৪০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। আর প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৯ হাজারেরও বেশি মানুষ।

রোববার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ করোনাবিষয়ক তথ্য অনুসারে বিশ্বের ১৮৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।

বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪০ লাখ ২৩ হাজার ৪৩৯ জন। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে ২ লাখ ৭৯ হাজার ৩০৭ জন।

বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা গত ২৫ দিনে দ্বিগুণ হয়েছে। গত ১৫ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ছুঁয়েছিল। এই হিসাবে প্রতিদিন গড়ে রোগী শনাক্ত হচ্ছে ৮০ হাজার করে।

আর গত ৩ এপ্রিল বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ১০ লাখের মতো। এরপরের ১২ দিনেই তা ২০ লাখ পেরিয়ে যায়। আর সর্বশেষ ২৫ দিনে এই সংখ্যা দ্বিগুণ হলো।

মার্কিন যুক্তরাষ্ট্রে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৯ হাজার ১৫৯ জন। আর দেশটিতে করোনায় মারা গেছে ৭৮ হাজার ৭৯২ জন।

যুক্তরাষ্ট্রের পরেই আছে স্পেন (২,২৩,৫৭৮), ইতালি (২,১৮,২৬৮), যুক্তরাজ্য (২,১৬,৫২৫) ও রাশিয়া (১,৯৮,৬৭৬)।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। দেশটিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৯৭৯ জন। দেশটিতে করোনায় মারা গেছে ৪ হাজার ৬৩৭ জন।

করোনার আক্রমণে দিশেহারা বাংলাদেশেও। শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৭০ জন। মৃত্যু হয়েছে ২১৪ জনের। এখন পর্যন্ত ২ হাজার ৪১৪ জন সুস্থ হয়েছেন।