স্পেনে প্রায় ৬০ লাখ শিশু বন্দী পরিস্থিতি কাটিয়ে রাস্তায় নেমেছে। একটানা ৪৩ দিন বন্দী থাকার পর গত রোববার থেকে ঘরের বাইরে গিয়ে মুক্ত বাতাসে নিশ্বাস নেওয়ার সুযোগ পেয়েছে তারা।
জানা যায়, ১৪ বছরের কম বয়সের শিশুদের জন্য সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত বাইরে থাকার অনুমতি দিয়েছে স্পেন সরকার।
স্পেনের অন্যান্য অঞ্চলের পাশাপাশি বার্সেলোনায় বাস করা ১ লাখ ৯০ হাজার ৯২২ জন শিশুও পেয়েছে মুক্ত বাতাস নেওয়ার অধিকার।
আগামী ২ মে থেকে সংক্ষিপ্ত হাঁটা বা পায়চারি করার জন্য বড়রা (বয়স্কসহ) রাস্তায় বের হতে পারবেন বলে নিশ্চিত করেছে স্পেন সরকার। এর মধ্যে যদি কোনো ধরনের সংক্রমণ বৃদ্ধির প্রাদুর্ভাব থাকে তাহলে সময় পরিবর্তন হতে পারে।
উল্লেখ্য, করোনাভাইরাসে দেশটির ২ লাখ ২৯ হাজার ৪২২ জন আক্রান্ত হয়েছে। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৩ হাজার ৫২১ জন।

