হঠাৎ আগুন লাগলে করণীয়



আগুন যেন এক ভয়ানক নাম। বর্তমানে চারদিকে যে হারে অগ্নিকাণ্ড ঘটছে তাতে এই বিষয়ে তাৎক্ষনিক কিছু করনীয় জানলে এই বিভীষিকা থেকে রক্ষা পাওয়া যেতে পারে অনেকাংশেই। হঠাৎ আগুন লাগলে তাৎক্ষনিক করনীয়  গুলো কি চলুন দেখে নেয়া যাক।

  • প্রথমেই আগুন থেকে বাঁচতে যথাসম্ভব নিরাপদ আশ্রয় খুজুন।
  • যতটুকু সম্ভব আগুন নিভানোর চেষ্টা করুন।
  • অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করুন।
  • বৈদ্যুতিক লাইনে/ যন্ত্রপাতিতে আগুন ধরলে পানি ব্যবহার করবেন না। কিছু না পেলে শুকনো বালু ব্যবহার করুন।অথবা মোটা কাপড়/ চটের বস্তা দিয়ে চাপ দিন।
  • শরীরে আগুন লাগলে অযথা দৌড়াবেন না। গড়িয়ে গড়িয়ে যেদিকে যেতে চান সেদিকে যান। কাপড় দিয়ে নাক ঢেকে নিন, হাতের কাছে পানি থাকলে কাপড় দ্রুত ভিজিয়ে নিন।
  • তাড়াহুড়া করবেন না। পরিস্থিতি যতটা শান্ত রাখা যায়, বিপদ থেকে মুক্তির সম্ভাবনা তত বেশি বাড়ে।
  • সিঁড়িতে ধোঁয়া দেখতে পেলে ওপরে উঠবেন না, এবং ছাদে যাওয়ার চেষ্টা করবেন না। ধোঁয়া বাতাসের চেয়ে হালকা, তাই তা দ্রুত ওপরের দিকে ওঠে।
  • সিঁড়ি দিয়ে নামতে না পারলে বারান্দা বা জানালার কাছে চলে যান।
  • যেদিকে ধোঁয়া উড়ছে সে দিকে যাবেন না। যেতে বাধ্য হলে হামাগুড়ি দিয়ে বের হওয়ার চেষ্টা করবেন। ধোঁয়া উপরে উঠলে তখন নিচের বাতাসে অক্সিজেন বেশি থাকে।
  • ধোঁয়ার কারণে সামনে দেখতে অসুবিধা হলে এবং কয়েকজন একসাথে থাকলে, একে–অন্যের কাপড় বা পা ধরে এগোবেন।
  • মনে রাখবেন এ সময় একে অপরকে যতটা সম্ভব সাহস দিতে হবে। এতে করে বিপদের মাত্রা অনেকাংশেই কমে যায়।