শীতের সকালে শিশির ভেজা ঘাসে হাঁটার স্বপ্ন কে না দেখে। শীত কিংবা গ্রীষ্ম নয়। বছরের প্রতিটি দিন যদি খালি পায়ে ঘাসের উপর হাঁটা যায় শরীর মন দুটোই ভালো থাকে। তাছাড়া ওজন কমাতে হাঁটার বিকল্প নেই।
ঘাসের উপর খালি পায়ে হাঁটলে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়। তাছাড়া আমরা জানি সবুজ রং আমাদের চোখের জন্য কতটা উপকারী।
পায়ের জন্য খুব ভালো ব্যায়াম হচ্ছে খালি পায়ে হাঁটা। এরফলে পায়ে শক্তি বৃদ্ধি পায়, পেশী মজবুত হয়, পায়ের রগ ও লিগামেন্টস, পায়ের গোড়ালি ও পায়ের পাতায় শক্তি বৃদ্ধি পায়। খালি পায়ে ঘাসে হাঁটলে কোন কোন আঘাত নিরাময় হয়, হাঁটুর সমস্যা পিঠের সমস্যাও ভালো হয়।
সকালে মন থাকে ফুরফুরে তার উপর যদি খালি পায়ে হাঁটা যায় তাহলে কথাই নেই মন খুব শান্ত হয়ে যায়। সকালে হাঁটার মাধ্যমে ফ্রেশ অক্সিজেন গ্রহণ করার সাথে সাথে সকালের শান্ত পরিবেশ আমাদের মন ভালো রাখে।
খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটলে সূর্যরশ্মি আমাদের দেহে ভিটামিন ডি যোগায়। ভিটামিন ডি আমাদের দেহের হাড় মজবুত করে। তাই সুস্থ থাকতে আমাদের উচিত সকালের কিংবা বিকেলের মৃদু রোদে খালি পায়ে ঘাসের ওপর দিয়ে হাঁটা।

