কথায় আছে, পানির অপর নাম জীবন। পানি ছাড়া মানুষের বেঁচে থাকা একদম অসম্ভব। কিন্তু এই জলই যদি আবার মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়!
সাম্প্রতিক সময় এমনই তথ্য দিলেন একদল গবেষক। যারা রাতের বেলায় তুলনামুলক বেশি জল পান করেন, হয়ত এর মধ্যে লুকিয়ে আছে অনেক রোগের কারণ।
তবে যারা রাতে শোয়ার পর প্রতি মুহূর্তে ঘন ঘন জল খেতে ওঠেন তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া দরকার। এছাড়াও, ঘুমের মধ্যে গলা শুকিয়ে যাওয়া অনেকসময় বড় ধরণের রোগের লক্ষণ হতে পারে। তবে এসব ক্ষেত্রে ডিহাইড্রেশন বা বদহজম এর অন্যতম কারণ হতে পারে।
তবে বেশ কিছু অসুখের কারণেও ঘুমের মধ্যে গলা শুকিয়ে যায়। তবে যতো দ্রুত সম্ভব সাবধানতার পদ্ধতি অবলম্বন করুন।
বিভিন্ন ধরনের জীবাণু থেকে শরীরে ইনফেকশনের ফলে গলা প্রায় শুকিয়ে যায়। এবং সেপসিস-এর মতো ভয়ানক রোগের উপসর্গ হতে পারে এটি।
অতিরিক্ত পরিমাণে প্রশাবের কারণে শরীরে জলের ভারসাম্য থাকে না।এই কারণে ফলে গলা শুকিয়ে যায়। এছাড়াও, ডায়াবেটিস(বহুমূত্র) রোগেরও অন্যতম উপসর্গ হল গলা শুকিয়ে যাওয়া।
অবসাদে ভোগেন যারা মাঝেমধ্যে তাদেরও এই প্রবণতা দেখা দিতে পারে।
হার্ট, কিডনি অথবা লিভার তার কার্যক্ষমতা হারাতে শুরু করলেও গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে।
যারা উচ্চ রক্তচাপে ভোগেন তাদের শরীরে অতিরিক্ত ঘামের কারণে জলের মাত্রার তারতম্য ঘটে। ফলে গলা শুকিয়ে যায়।
এসব রোগ ছাড়াও আরও কিছু কারনেও গলা শুকিয়ে যেতে পারে। অতিরিক্ত সর্দির কারণে নাক বন্ধ থাকার কারণে মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয়। এর ফলে গলা শুকিয়ে যায়। মশলা জাতীয় খাবার খেলেও গলা শুকিয়ে যায়। যারা অতিরিক্ত মদ্যপান করেন তাদের অতিমাত্রায় গলা শুকিয়ে যায়।

