সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষায় গতকাল (মঙ্গলবার) অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পরীক্ষাতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ৯ শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র সরবরাহ করার ঘটনা ঘটেছে।
গতকালের এই পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলায় ৮৪ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৮৩ হাজার ৩৭৩ জন।
ভুল প্রশ্নপত্রের বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুলে ওই ৯ পরীক্ষার্থীকে ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
তবে কিছুক্ষণের মধ্যে বিষয়টি পর্যবেক্ষকদের নজরে এলে তখন তাদেরকে ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী সঠিক প্রশ্নপত্র সরবরাহ হয়। এবং পরবর্তীতে ওই ৯ পরীক্ষার্থীদের সময় ১ ঘণ্টা বাড়িয়ে দেয়া হয়েছে।

