ফ্ল্যাগশিপ ফোনে স্যামসাং এর অবস্থান ভালো হলেও মিডরেঞ্জের ফোনে তাদের অবস্থান বেশ নড়বড়ে। এই জাতীয় ফোনের বাজার দখল করে আছে শাওমি, ভিভো এবং হুয়াওয়ে এর মত ব্র্যান্ডগুলি।
সম্প্রতি মিডরেঞ্জের বাজার দখলে কোমড় বেঁধে নেমেছে স্যামসাং। ফলসরূপ দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এ৫০।
২০১৯-এ প্রতিষ্ঠানটি ৩টি মিডরেঞ্জের ফোন রিলিজ করেছে, স্যামসাং এম ১০, এম ২০ এবং এম ৩০ নামে। আর মিডবাজারে অবস্থান আরও শক্ত করতে এইবার তারা রিলিজ করলো স্যামসাং এ৫০।
লেটেস্ট এন্ড্রয়েড পাই সংস্করণের স্যামসাং এ৫০ ফোনটিতে থাকছে তাদের নিজস্ব এক্সিনস ৯৬১০ প্রসেসর। ৬ দশমিক ৪ ইঞ্চির ফোনটিতে ব্যবহার করা হয়েছে সুপার এমোলেড ডিসপ্লে এবং থাকছে একটি নচ যেটাকে স্যামসাং নাম দিয়েছে ইনফিনিটি ইউ।
ফোনটিতে আনলক অপশন হিসেবে থাকছে ইন ডিসপ্লে ফিঙারপ্রিন্ট এবং ফেস আনলক সুবিধা। এর পিছনে রয়েছে ৩টি ক্যামেরা যার ১টি প্রাইমারি ২৫ মেগাপিক্সেলের, ১টি ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং ১টি ৫মেগাপিক্সেলের ডেপথ্ সেন্সর ক্যামেরা।
সেল্ফি তোলার জন্য সামনে দেওয়া হয়েছে ২৫ মেগাপিক্সেলের আরেকটি ক্যামেরা। গেমিং এর জন্য এতে দেওয়া হয়েছে মালি-জি৭১২ জিপিউ এবং ৪০০০ মিলি এম্পায়ার ব্যাটারি যা কিনা ইউএসবি টাইপ সি ফাস্ট চার্জার দিয়ে খুব দ্রুত চার্জ করা যাবে।
ফোনটিতে মেমোরি কার্ড ব্যবহার করা যাবে ৫২০ জিবি পর্যন্ত এবং সাথে থাকছে ৩.৫ মিলিমিটার এর হেডফোন জ্যাক ব্যবহারের সুবিধা।
ফোনটি ২টি ভার্সনে পাওয়া যাচ্ছে যার ১টি ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি রমের যার বাজার মুল্য ২৬৯৯০ টাকা এবং অপরটি ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি রমের যার বাজার মুল্য ৩০৯৯০ টাকা।
এখন দেখার বিষয় স্যামসাং এই ফোনগুলো দিয়ে মিডরেঞ্জের বাজার কতটুকু দখল করতে পারে!

