“ওয়ান প্লাস” এই ব্র্যান্ডটির সাথে কমবেশি সবাই পরিচিত। গত কয়েক বছরের মার্কেটে আইফোন এবং স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোনগুলোর সাথে খুব শক্ত প্রতিযোগিতাই দিয়েছে এই ব্র্যান্ডটি। আর ঠিক সেই কারণে অনেকের কাছে এটি পরিচিত ফ্ল্যাগশিপ কিলার বলে।
আর সেই ধারাবাহিকতায় ১৪ মে ২০১৯ প্রতিষ্ঠানটি রিলিজ করেছে তাদের নতুন স্মার্টফোন ওয়ানপ্লাস ৭ প্রো। ৬.৬৭ ইঞ্চির ফোনটিতে থাকছে ফ্লুইড এমোলেড কার্বড ডিসপ্লে।
পপ আপ সেল্ফি ক্যামেরার সুবাদে এর ডিসপ্লেতে থাকছেনা কোন নচ।সিকিউরিটি লক হিসেবে থাকছে এতে অপটিকাল ইন ডিসপ্লে ফিঙারপ্রিন্ট এবং ফেস আনলক সুবিধা।
ফোনটির পিছনে থাকছে ৩টি ক্যামেরা যার একটি প্রাইমারি ৪৮ মেগাপিক্সেলের, একটি ৩ এক্স অপ্টিকাল জুম ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং শেষেরটি ১৬ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা।
ভিডিও করা যাবে এতে ৪কে ৬০এফপিএস পর্যন্ত। সেল্ফি তোলার জন্য সামনে রয়েছে ১৬ মেগাপিক্সেলের পপআপ ক্যামেরা।এতে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর এবং এন্ড্রয়েড পাই সংস্করণ।
তবে ওয়ান প্লাস ৬টি এর মতো এতেও থাকছে না কোন হেডফোন জ্যাক। ৪০০০মিলি এম্পিয়ারের ব্যাটারি ফুল চার্জ করা যাবে টাইপ সি পোর্ট এবং ওয়ার্প চার্জ টেকনোলজিতে খুব দ্রুত।
ফোনটিতে থাকবে ৬/৮/১২ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮/২৫৬ গিবি পর্যন্ত রম।

