করোনার প্রভাবে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদায় মন্দা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24

চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) বিশ্বব্যাপী জ্বালানি তেলের মন্দা ভাব বজায় থাকার পূর্বাভাস দিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)। এজন্য তারা চীনে ছড়িয়ে পরা করোনাভাইরাসকে দায়ী করছে। পূর্বাভাস সত্য হলে দশকের মধ্যে প্রথমবারের মতো পণ্যটির বৈশ্বিক চাহিদা কমতির দিকে থাকবে।

চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ভোক্তা দেশ। স্বাভাবিকভাবেই দেশটির বাজারে পণ্যটির চাহিদার হ্রাস-বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব বিস্তার করে। করোনাভাইরাসের প্রকোপে দেশটিতে চলতি বছরের প্রথম প্রান্তিকেই পণ্যটির দৈনিক চাহিদা গড়ে আড়াই লাখ ব্যারেল কমে যেতে পারে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক প্রতিষ্ঠান ইআইএ। এতে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা ব্যাপক হারে কমে যেতে পারে।

এ বিষয়ে ইআইএ জানিয়েছে, ২০২০ সালের প্রথম প্রান্তিকে জ্বালানি তেলের বৈশ্বিক চাহিদা আগের বছরের একই সময়ের তুলনায় দৈনিক গড়ে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল হ্রাস পেতে পারে। এক দশকের মধ্যে এটাই হতে পারে পণ্যটির বৈশ্বিক চাহিদার প্রথম পতন। এছাড়া বছর শেষে জ্বালানি তেলের বার্ষিক চাহিদা দৈনিক গড়ে ৩ লাখ ৬৫ হাজার ব্যারেল কমে ৮ লাখ ২৫ হাজার ব্যারেলে নামতে পারে।

তবে প্রথম প্রান্তিকের তুলনায় পরের প্রান্তিকগুলোয় জ্বালানি পণ্যটির চাহিদায় তুলনামূলক চাঙ্গা ভাব বজায় থাকতে পারে। আইইএর পূর্বাভাস অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিকে পণ্যটির বৈশ্বিক চাহিদা বেড়ে দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেলে উন্নীত হতে পারে।