আন্তর্জাতিক বাজারে কয়েক দিনের জন্য জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হলেও ফের তা নিম্নমুখী হতে শুরু করেছে।
গত মঙ্গলবার আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বেচাকেনা হয়েছে ৫৭ ডলার শূন্য ৭ সেন্টে, আগের দিনের তুলনায় যা ৬০ সেন্ট বা ১ শতাংশ কম।
একই দিনে মার্কিন বাজার আদর্শ ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫১ ডলার ৬৭ সেন্টে, আগের দিনের তুলনায় যা ৩৮ সেন্ট বা দশমিক ৭ শতাংশ কম।
চীন বিশ্বের শীর্ষ জ্বালানি তেল ভোক্তা দেশ। তাই দেশটিতে পণ্যটির চাহিদার হ্রাস-বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে বড় ধরনের প্রভাব ফেলে।
ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) পণ্যটির বৈশ্বিক চাহিদা দৈনিক গড়ে ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল কমে যেতে পারে। ২০০৯ সালের বৈশ্বিক অর্থনৈতিক মন্দার পর এটাই হবে কোনো প্রান্তিকে জ্বালানিপণ্যটির চাহিদার পতন।

