সৌম্যের বিয়েতে মারামারি


সৌম্যের বিয়েতে মারামারি

জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার সাত পাঁকে বাঁধা পড়েছেন গতকাল মধ্যরাতে।

খুলনা ক্লাবে অনুষ্ঠিত বিয়েতে ঘটেছে অপ্রীতিকর ঘটনা। হয়েছে মোবাইল চুরি, তা নিয়ে মারামারির ঘটনাও ঘটেছে।

এতে সৌম্যর বড় ভাইসহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

সৌম্য সরকারের মামা স্বদেশ কুমার সরকার বলেন, প্রচণ্ড ভিড়ে গেট দিয়ে ঢোকার সময় দ্বীনবন্ধু মিত্র নামে এক বরযাত্রীর মোবাইল চুরি হয়।

এরপর সৌম্যর বাবা, বন্ধু অলিসহ স্বজনদের সাতটি মোবাইল চুরি হয়। চোরদের হাতে নাতে ধরে ফেললে খুলনা ক্লাবের কর্মচারীরা আমাদের ওপর হামলা চালান।

সৌম্যর বড় ভাই আহত প্রণব কুমার সরকার জানান, চুরি হওয়ার পর মোবাইল নম্বরে কল দেওয়া হয়। এ সময় একজনের কাছে মোবাইল বেজে ওঠে। তাকে আটক করে তল্লাশি চালিয়ে পাঁচটি মোবাইল উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানা যায়, এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় রাখা হয়েছে। এছাড়া খুলনা ক্লাবে পুলিশ মোতায়েন করা হয়েছে।