মেঘনা নদীর ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত ৯০ কিলোমিটার ও তেঁতুলিয়া নদীর ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত ১০০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় মৎস্য বিভাগ এ নিষেধাজ্ঞা জারি করে।
জেলা মৎস্য কর্মকর্তা জানান, দেশের পাঁচটি পয়েন্ট ইলিশের অভয়াশ্রম। ভোলা অঞ্চলের মেঘনা-তেঁতুলিয়ার ১৯০ কিলোমিটার এলাকা অভয়াশ্রমের আওতায়। অভয়াশ্রমে এ দুই মাস ইলিশসহ সব ধরনের মাছ ডিম ছাড়ে। মাছের ডিম ছাড়ার প্রক্রিয়া নির্বিঘ্ন করতে মাছ ধরা বন্ধ থাকবে।
জানা যায়, নিষেধাজ্ঞার সময়ে জেলেদের পুনর্বাসনের জন্য জাটকা কর্মসূচির আওতায় জেলার ৭০ হাজার নিবন্ধিত জেলেকে ৪০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হবে।

