মহেশপুরে কৃষি ফার্ম পরিদর্শন ও মত বিনিময় সভা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

২৯ ফেব্রুয়ারি বিকালে এশিয়ার বৃহত্তম বীজ উৎপাদন খামার (বি,এ,ডি,সি) ঝিনাইদহের মহেশপুর উপজেলার দত্তনগর কৃষি ফার্ম পরিদর্শন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট মন্ত্রালয়ের মাননীয় স্বরাষ্ট মন্ত্রী জনাব,আসাদুজ্জামান খাঁন কামাল।

মহেশপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আ’লীগের সভাপতি মোঃ সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, স্ব-রাষ্ট মন্ত্রী আসাদুজ্জান খাঁন এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলাইমান হক জোয়ার্দার সেলুন, ঝিনাইদহ জেলা আ’লীগের সাধারন সম্পাদক সাইদুর করিম মিন্টু, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগর টগর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাড,শফিকুল আজম খাঁন চঞ্চল, সাবেক সংসদ সদস্য মোঃ নবী নেওয়াজ, মহেশপুর পৌর মেয়র আব্দুর রশীদ খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দিন হামিদ, কোটচাঁদপুর উপজেলা আ’লীগের সভাপতি শরিফুননেছা মিকি, সাধারন সম্পাদক শাহাজান আলী, জেলা পরিষদের সদস্য এম এ আসাদ, শেখ হাসেম আলী, খবির উদ্দীন, আশরাফুন নাহার শিউলী, জেলা কৃষক লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমানুউল্লাহ, স্বরুপপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, আওয়ামীলীগের নেতা আব্দুল হান্নান, যাদবপুর ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ডাক্তার সালাউদ্দীন প্রমুখ।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, আ’লীগ সভাপতি/সম্পাদক, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ আ’লীগ সহযোগী অঙ্গসংগঠন, সংবাদ কর্মী ও বিভিন্ন উপজেলার গন্যমান্য ব্যক্তি সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহেশপুর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন।