সাভারে স্ত্রীকে হত্যার পর থানায় হাজির স্বামী


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

রাজধানীর উপকণ্ঠ সাভারে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। রোববার (২ মার্চ) দিবাগত মধ্যরাতে আশুলিয়ার নরসিংপুরে ইটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত গৃহবধূ শামসুন্নাহার (২২) জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আব্দুস সালামের মেয়ে।

শামসুন্নাহার স্বামী গার্মেন্ট শ্রমিক জলিল হোসেনের (৩০) সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতো। আর জলিল হোসেন জামালপুর জেলার মেলান্দহ থানার বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

নিহতের চাচা লুৎফর বলেন, চার দিন আগে ভাতিজি শামসুন্নাহার ও তার জামাইয়ের মধ্যে পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর রোববার মধ্যরাতে জলিল তার শ্বশুরবাড়িতে ফোন করে শামসুন্নাহার মারা গেছে।

পরে সে আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে। খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজুল ইসলাম বলেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী থানায় এসে আত্মসমর্পণ করেছে। এ ঘটনায় থানায় জলিলের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়েছে।