ইতালিতে করোনায় আক্রান্ত এক বাংলাদেশি


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

সম্প্রতি মহামারী করোনা আক্রান্তে স্থবির হয়ে পড়েছে বেশকিছু দেশের জনজীবন থেকে শুরু করে অর্থনীতি পর্যন্ত। এখন পর্যন্ত এই ভাইরাসে মৃত্যু হয়েছে প্রায় ৩০০০ এর উপর মানুষের সেইসাথে আক্রান্ত প্রায় ৯০০০০ হাজার।

করোনায় সিঙ্গাপুরে কিছুদিন আগে ৪ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।

এবার ইতালির মিলান শহরে এক বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া মিলানের উপকণ্ঠে কয়েকটি শহর অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে। অবরুদ্ধ ওই শহরগুলোতে ১৬৭ জন বাংলাদেশি অবস্থান করছেন। মিলানে বাংলাদেশ মিশনে যোগাযোগ করা হলে তারা বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আক্রান্ত ব্যক্তি আমাদের মিলান মিশনে ফোন করে তার অসুস্থতার খবর দেন। আক্রান্ত ব্যক্তির শরীরে ভাইরাসের মাত্রা কম থাকায় হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তাকে বাসায় একা থাকতে বলা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত শহরগুলোতে কাউকে ঢুকতে বা বের হতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র খাদ্য ও অন্যান্য সামগ্রী নিয়ে পরিবহনের গাড়ি প্রবেশ করছে। আমরা অবরুদ্ধ শহরগুলোতে বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছি। তাদেরকে বলা হয়েছে কারও কোনও অসুবিধা হলে মিলানে বাংলাদেশ কনসুলেটের ফেসবুক পেজে যোগাযোগের জন্য।

উল্লেখ্য যুক্তরাজ্যের পর ইতালিতে সবচেয়ে বেশি বাংলাদেশি বসবাস করেন। সরকারি হিসাব মতে এ সংখ্যা ১ লাখ ৪০ হাজারের মতো। ইতালি ছাড়াও সিঙ্গাপুর আরিব আমিরাতে কয়েকজন বাংলাদেশি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।