ধনী-গরীব, জাতি ধর্ম ও দল নির্বিশেষে রক্তের প্রয়োজনে আমরা আছি অসহায়দের পাশে এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহের মহেশপুরে আলোর পথিকের ৬ষ্ঠ বর্ষে পদার্পন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার(৪ মার্চ) সকালে শহীদ মিনার চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মহেশপুর থানার সামনে শেষ হয়।
আলোর পথিকের পতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লা আল ফারুক বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ।
এছাড়াও, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহেশপুর থানা অফিসার্স ইনচার্জ জনাব মোর্শেদ হোসেন খান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহেশপুরের সভাপতি জনাব সরোয়ার হোসেন, পৌর কাউন্সিলর কাজি আতিয়ার রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোক পথিক সংগঠনের সাধারন সম্পাদক ও সদস্যবৃন্দ।
আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি

