করোনা আতঙ্কে ইতিমধ্যে ভারতের একাধিক রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে।
এবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার মুখ্যমন্ত্রীর দফতরের বিজ্ঞপ্তি জারির বরাতে এ কথা জানানো হয়েছে। তবে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক-সহ বোর্ডের পরীক্ষা চলবে।
উল্লেখ্য, আগামী সোমবার (১৬ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্র-সহ সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। অভ্যন্তরীণ-সহ যাবতীয় পরীক্ষাও স্থগিত রাখা হচ্ছে।

