বঙ্গবন্ধুর শততম জন্মদিনে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

বঙ্গবন্ধুর শততম জন্মদিনে আগামী ১৭ মার্চ ফরিদপুরে জেলার অভ্যন্তরীণ সকল পথে বিনা ভাড়ায় বাসে চলাচল করতে পারবেন যাত্রীরা।

বঙ্গবন্ধুর শততম জন্মদিন উপলক্ষে যাত্রীদের কাছ থেকে ভাড়া না নেয়ার ঘোষণা দিয়েছে জেলা বাস মালিক সমিতি ও ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়ন।

রবিবার (১৫ মার্চ) এ সংক্রান্ত ঘোষণা দিয়ে মাইকিং করে জেলা বাস মালিক সমিতি ও মিনিবাস মালিক সমিতি।

এছাড়াও, ওইদিন যাত্রীরা সামান্যতম হয়রানির শিকার হলে তাকে হট লাইনে যোগাযোগ করতে পরামর্শ দেয়া হয় জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে।

এ বিষয়ে জেলা বাস মালিক সমিতির পক্ষ থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফরিদপুর শহর থেকে জেলা বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতির পরিচালনায় ফরিদপুর-টেকেরহাট, ফরিদপুর-সদরপুর, ফরিদপুর-মুকসুদপুর, ফরিদপুর-ময়েনদিয়া, ফরিদপুর-কাশিয়ানী, ফরিদপুর-মাগুরা, ফরিদপুর-কামারখালী, ফরিদপুর-মাদারীপুর ও ফরিদপুর-গোপালগঞ্জ, ফরিদপুর-রাজবাড়ী, ফরিদপুর-দৌলতদিয়া পথে চলাচলকারী যাত্রীরা বিনা ভাড়ায় বাসে যাতায়াতের সুযোগ পাবেন।

ফরিদপুর মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম মো. নাছির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন উপলক্ষে তার প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন হিসেবে এ উদ্যোগ নেয়া হয়েছে।’