পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই করোনার বিরুদ্ধে লড়ছেন যারা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

ইরানে ব্যাপকমাত্রায় করোনাভাইরাস ছড়িয়ে পড়লেও দেশটির সরকার ও জনগণ ‘ভাইরাসকে আমরা পরাজিত করব’ এমন শ্লোগান দেয়ার মাধ্যমে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে।

সবার ঐক্যবদ্ধ অবস্থান ও সহযোগিতা ভাইরাস মোকাবেলাকে আরো সহজ করে তুলেছে। সারা ইরানের চিকিৎসক, বিশেষজ্ঞ ডাক্তার, নার্স ও অন্যান্য সহযোগীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার কারণে ইরান যখন খাদ্য, ওষুধ ও অন্যান্য চিকিৎসা সামগ্রীর সংকটে ভুগছে তখন ইরানের সরকার ও জনগণ সম্মিলিতভাবে এ ভাইরাস মোকাবেলায় এগিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনমূলক তথ্য তুলে ধরা হচ্ছে। হাতে গ্লাবস, মুখে মাস্ক পরার ছবি ও ভিডিও যেভাবে তুলে ধরা হয়েছে তা ইরান-ইরাক যুদ্ধকালীন সময়ের কথাই স্মরণ করিয়ে দেয়।

ইরানের সর্বস্তরের জনগণ করোনা ভাইরাস মোকাবেলায় নজিরবিহীনভাবে পরস্পরকে সহযোগিতা করছে। বহু মানুষ ও দাতব্য সংস্থাগুলো বিনামূল্যে জনগণকে মাস্কসহ ভাইরাস প্রতিরোধী অন্যান্য সামগ্রী সরবরাহ করছে। মাজারগুলোতে যেসব অর্থ জমা হচ্ছে মাজার কর্তৃপক্ষ সেসব অর্থ হাসপাতালগুলো দিচ্ছে করোনায় আক্রান্ত মানুষের চিকিৎসার জন্য।

এরই মধ্যে ছোটবড় বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি।এ অবস্থায় দোকান পাটের মূল মালিকরা দোকানদার তথা ভাড়াটের কাছ থেকে মাসিক ভাড়া নিচ্ছে না অর্থাৎ মাফ করে দিয়েছে। এভাবে দোকানের মালিকরা সবার সঙ্গে কষ্ট ভাগাভাগি করে নিচ্ছে। এ ছাড়া ইরানের বিশ্ববিদ্যালয়ের ছাত্র, স্বেচ্ছাসেবী এবং ধর্মীয় মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ইরানের বিভিন্ন এলাকায় ভাইরাস প্রতিরোধক এন্টি ব্যাক্টেরিয়াল সামগ্রী সাধারণ মানুষের কাছে বিতরণ করছে। ইরানের প্রেস টিভিতে এসেছে এক ব্যক্তি (মুদি দোকানদার) ১০ হাজার মাস্ক বিনামূল্যে বিতরণ করেছে। ওই ব্যক্তি আগেই এ মাস্কগুলো কিনে রেখেছিল এবং যখন মাস্কের ব্যাপক ঘাটতি ছিল তখন সে তা মানুষের মধ্যে বিলিয়ে দিল। এ ছাড়া সরকার ১০০ জিবি ইন্টারনেট ফ্রি দিচ্ছে গ্রাহকদেরকে।