আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঝিনাইহের মহেশপুর উপজেলা পাঠচক্রের উদ্দ্যেগে ঝিনাইদহসহ মহেশপুরে কর্মরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ঝিনাইদহ- ৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. নবী নেওয়াজ।
১৭ই মার্চ সকালে বঙ্গবন্ধু পাঠচক্রের মহেশপুর উপজেলা শাখার আয়োজনে ঝিনাইদহ -৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মো. নবী নেওয়াজ এর মহেশপুর বাস ভবনে উপজেলা পাঠচক্রের সভাপতি শ্যামসুন্দর কুন্ডুর পক্ষে সংসদ সদস্য নবী নেওয়াজ এই পাঠচক্রটি পাঠ করেন।
তিনি বলেন ২০১৫ ইং সালের ৬ জুন থেকে মহেশপুর বঙ্গবন্ধু পাঠচক্র ” মহেশপুর উপজেলা শাখার উদ্বোধন করা হয়েছিল। এই পাঠচক্রের মাধ্যমে দীর্ঘ ৫ বছরে দেশের সাধারন মানুষ ও নতুন প্রজন্মের কাছে পৌছে দেওয়ার জন্য বিভিন্ন কর্মসুচি পালন করা হয়েছে।
এছাড়া মহেশপুর-কোটচাঁদপুর উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই, এ্যালবাম ও শিক্ষামূলক উপকরন পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। এবং বঙ্গবন্ধু পাঠচক্রের সৌজন্যে বঙ্গবন্ধুর ১২টি গানের একটি এ্যালবাম সারা বাংলায় পৌঁছে দিয়েছি।
সেইসাথে বিভিন্ন গ্রাম গঞ্জে হাট বাজারে ও প্রজেক্টরের মাধ্যমে ঐতিহাসিক ভাষন, মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামান্য চিত্র, বঙ্গবন্ধুর গান করাসহ পাঠচক্রের উপর প্রতি বছর কুইজ প্রতিযোগীতায় পুরস্কার বিতরণ করা হয়।

