করোনাভাইরাস প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এ,আর,ডাবলু জীবননগর প্রতিনিধি

করোনাভাইরাস প্রতিরোধে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ(১৮ মার্চ) বুধবার সকাল সাড়ে ১০টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে করোনাভাইরাস প্রতিরোধে চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি ও স্বাস্থ্যকর্মীদের অংশ গ্রহণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আঃ সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডাঃ জুলিয়েট পারউন স্নিন্ধা।

জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,আর, বাবু সাংবাদিক সমিতির সভাপতি জিএম জাহিদ বাবু, সাঃ সম্পাদক জামাল হোসেন খোকন, মাইটিভির জীবননগর উপজেলা প্রতিনিধি মিথুন মাহমুদ,সাংবাদিক কাজী শামসুর রহমান চঞ্চলসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার, স্যাকমো, নার্স, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপিরা এসময় উপস্থিত ছিলেন।