ইরানের ১০৩ বছর বয়সী এক নারী করোনভাইরাসে আক্রান্ত হওয়ার পরে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
দেশটির গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, করোনায় আক্রান্ত নারীকে প্রায় এক সপ্তাহ ধরে কেন্দ্রীয় শহর সেম্নানে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সেম্নান মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটির প্রধান নাভিদ দানাইয়ের বরাত দিয়ে আইআরএনএ জানিয়েছে, সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার পরে তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মহিলাটি ইরানের দ্বিতীয় বৃদ্ধ রোগী যিনি এই রোগ থেকে বেঁচে গিয়েছিলেন। অপর একজন ইরানের দক্ষিণ-পূর্বে করমানের ৯১ বছর বয়সী এক ব্যক্তি ছিলেন বলে সংবাদ সংস্থা জানিয়েছে।
১৯ ই ফেব্রুয়ারি ইরান প্রথম মৃত্যুর ঘোষণা দেওয়ার পর থেকে করোনাভাইরাস দেশের ৩১ টি প্রদেশে ছড়িয়ে পড়ে। যাতে প্রায় এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। উল্লেখ্য, গত বছরই শেষ দিকে চীনের উহান প্রদেশে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানিয়েছে, করোনভাইরাস সংক্রামিতদের মধ্যে মৃত্যুর হার ৩.৪ শতাংশ মারা হলেও ৮০ বছরের বেশি বয়সীদের জন্য মৃত্যুর হার ২১.৯ শতাংশ।

