চাষী রমজান, চুয়াডাঙ্গা প্রতিনিধি
আজ (১৯ মার্চ) সকাল ১০টায় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাস স্ট্যান্ড চত্বরে জনগণের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম শিথিল রাখতে ন্যায্যমূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়।
এসময় সয়াবিন তেল প্রতি লিটার ৮০ টাকা, চিনি প্রতি কেজি ৫০ টাকা ও মসুর ডাল প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি করা হয় ৷
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সিরাজুল ইসলাম এ পণ্য বিক্রির উদ্বোধন করেন, আরো উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম আর বাবু, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, যুবলীগ নেতা শরিফুল ইসলাম ছোট বাবু, সাংবাদিক চাষী রমজান, মিথুন মাহমুদ প্রমুখ।

