বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করেনাভাইরাস মারাত্মক ছোঁয়াচে। এ কারণে অতি দ্রুত ছড়িয়ে পড়ছে। করোনায় মানুষ মারা গেলেও এতে সুস্থ হওয়ার সংখ্যা অনেক বেশি। এবার করেনা থেকে সুস্থ হলেন ১০৩ বছর বয়সী এক বৃদ্ধা।
করোনাভাইরাসকে পরাজিত করে বাড়িতেও ফিরেছেন তিনি। তার নাম ঝাংগয়াং ফেং। করোনা থেকে সুস্থ হওয়া সবচেয়ে বয়স্ক ব্যক্তি হলেন তিনি। চীনের উহান শহরের একটি হাসপাতাল থেকে মাত্র ৬ দিন চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন।
ঝাংগয়াং ফেং-এর চিকিৎসক ডা: জেং উলান গণমাধ্যমক বলেন, শতবর্ষী এই বৃদ্ধা দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। তবে তার সামান্য ব্রঙ্কাইটিস ছাড়া আর কোনো সমস্যা নেই। সূত্র : ইনডিপেনডেন্ট।

