বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসকে জার্মানির জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। স্থানীয় সময় গতকাল (বুধবার) এক ভিডিও বার্তায় জার্মান জনগণকে উদ্দেশ করে একথা বলেন তিনি।
বার্তায় তিনি বলেন, করোনাভাইরাস জার্মানির জনগণ ও অর্থনীতির যে পরিমাণ ক্ষতি করেছে এবং করছে তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এখন পর্যন্ত নজিরবিহীন। তিনি করোনার বিপদকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এটি মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য জার্মান জনগণের প্রতি আহ্বান জানান।

