এবার আর শেষমুহূর্তে এসে ভেস্তে যাচ্ছে না। চতুর্থবার মৃত্যু পরোয়ানা অনুযায়ী নির্ধারিত সময়েই ফাঁসি হবে নির্ভয়াকাণ্ডের তার দণ্ডিতের।
গত ২০ জানুয়ারি পবন গুপ্তের নাবালাকের যে দাবি খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত, তার কিউরেটিভ পিটিশনও আজ খারিজ করে দেয় ছয় সদস্যের ডিভিশন বেঞ্চ।
বিচারপতি এন ভি রামান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, মৌখিক শুনানির আর্জি খারিজ করা হয়েছে। আমরা কিউরেটিভ পিটিশন ও অন্যান্য প্রয়োজনীয় নথি দেখা হয়েছে। রূপা হুরা বনাম অশোক হুরা মামলা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ভিত্তিতে কোনও মামলা তৈরি করা যায়নি। সেজন্য পবনের কিউরেটিভ পিটিশন খারিজ করে দেওয়া হচ্ছে।
অন্যদিকে, পবন ও অপর দণ্ডিত অক্ষয় সিংয়ের দ্বিতীয় প্রাণভিক্ষার আবেদনে সাড়া দেননি রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তখনই নিশ্চিত হয়ে যায়, আগামী ২০ মার্চ সকাল সাড়ে ৫টায় নির্ভয়ার পরিবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে।
যদিও কিছুক্ষণ পরই আবার সুপ্রিম কোর্টে যায় অপর এক দণ্ডিত মুকেশ সিং। ২০১২ সালের ১৬ ডিসেম্বর সেই নৃশংস ঘটনার দিন সে দিল্লিতে ছিল না বলে দাবি জানিয়েছে সে। গত বুধবারই তা খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তাতেও ফাঁসি বিলম্বের সম্ভাবনা নিতান্তই কম বলে মতে আইনি মহলের।

