করোনায় ‘লকডাউন’ দেশের প্রথম উপজেলা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

করোনাভাইরাস ঠেকাতে মাদারীপুরের শিবচর উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। সেইসাথে ফার্মেসি, কাঁচামাল ও মুদি দোকান খোলা থাকবে।

করোনাভাইরাস সংক্রমণের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান জরুরি সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির মাহমুদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ।

ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, জেলায় ২২০ জন হোম কোয়ারেন্টাইনে আছেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে আছেন একজন, আইসোলেশনে আছেন চার জন। এছাড়া ১৩৬ জনকে হোম কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।