ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২২৩। এর মধ্যে ১৯৬ জন এখনও অসুস্থ। ২২ জন সুস্থ হয়ে গিয়েছেন। একজন দেশ ছেড়ে চলে গিয়েছেন।
অন্যদিকে মারা গেছে চারজন। করোনাভাইরাসে সুস্থ হওয়ার পর হৃদরোগে জয়পুরে মারা গিয়েছেন ইতালির এক ব্যক্তি।
এই নিয়ে পশ্চিমবঙ্গে দুই জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। দুজনেই লন্ডন থেকে ফিরেছিলেন।
লন্ডন থেকে ফিরে করোনাভাইরাসে আক্রান্ত বলে জানা গিয়েছে গায়িকা কনিকা কাপুর। তিনি লখনউতে গিয়েছিলেন। সেখানে উপস্থিত ছিলেন বসুন্ধরা রাজে সহ অনেক রাজনীতিবিদ। তাদেরও কোয়ারেন্টাইন করা হচ্ছে।
এদিকে মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা পঞ্চাশ পেরিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ৩১ মার্চ অবধি মুম্বই সহ মহারাষ্ট্রের সব বড় শহরে অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য।

