করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংস্পর্শে আসায় এবার স্বেচ্ছা কোয়ারেণ্টাইনের সিদ্ধান্ত নিয়েছেন জার্মান চ্যন্সেলর আঙ্গেলা মের্কেল। আপতত নিজের ঘরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রবিবার জার্মান সরকারের এক মুখপাত্র একথা জানিয়েছেন।
জানা গিয়েছে, গত শুক্রবার দুপুরে নিউমোকোকাল ভ্যাকসিন নেন জার্মান চ্যন্সেলর। যে চিকিৎসক তাকে এই টিকা দিয়েছিলেন তার করোনাভাইরাস ধরা পড়েছে।
রবিবার একথা শোনার পরেই সেল্ফ কোয়ারেণ্টাইনের সিদ্ধান্ত নেন তিনি। যদিও এই ঘোষণার কিছুক্ষণ আগে মের্কেল একটি সাংবাদিক বৈঠক করেছিলেন বলে সরকারি মুখপাত্র স্টিফেন সেইবার্ট জানিয়েছেন।
আপাতত নিজের বাসভবনে বসেই নিজের দফতরের সমস্ত কাজকর্ম সামলাবেন মের্কেল। এ ছাড়া আগামী কয়েকদিন তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উল্লেখ্য, জার্মানিতে এখন পর্যন্ত ২৩ হাজারের বেশি করোনাভাইরাস আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। এছাড়াও, প্রাণ হারিয়েছেন প্রায় ৯২ জন। পরিস্থিতি মোকাবিলায় সমস্ত ধরনের চেষ্টা চালাচ্ছে জার্মান সরকার।

