ইতালি যেন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে। প্রতিদিনই মৃত্যুর সে মিছিলে নাম লেখাচ্ছেন অনেকেই।
মারণঘাতি এ ভাইরাসের প্রকোপে ইতালিতে গত ২৪ ঘণ্টায় ৬৫১ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৪৭৬ জন মানুষ।
শনিবার ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন ৭৯৩ জন মানুষ। এর আগে শুক্রবার মারা যান ৬২৭ জন মানুষ।
প্রতিদিনই এ সংখ্যা বাড়ছে। ক্রমবর্ধমান এ সংখ্যায় বিশ্বজুড়ে বাড়ছে আতঙ্ক। এর শেষ কোথায় দেখতে অপেক্ষা করছে গোটা বিশ্ব। এর থেকে কবে পরিত্রাণ মিলবে তার প্রতিক্ষায় পুরো ইতালিবাসী।

