যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছে ইতালির সাহায্য প্রার্থনা


corona#paperslife

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে। মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে, কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না।লকডাউন করেও প্রতিরোধ করতে পারছে না তারা। এ পর্যন্ত ৬০ হাজার ব্যক্তির শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে এবং ৫ হাজারের বেশি মানুষ মারা গেছে।

নিরুপায় হয়ে এবার যুক্তরাষ্ট্রের সামিরক বাহিনীর সাহায্য চেয়েছে ইতালি সরকার। কোনো ক্রমেই করোনা ঠেকাতে পারছে না করোনা ঠেকাতে বেশ কয়েকদিন আগেই মাঠে নেমেছে ইতালির সামরিক বাহিনী। তাদের সঙ্গে কাজ করতে মার্কিন সামরিক বাহিনীকেও পাশে চায় তারা।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারের কাছে করোনার বিরুদ্ধে যুদ্ধে সরাসরি সামরিক সাহায্য চেয়েছে ইতালি। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের কাছে ইতালি মাস্ক ও ভেন্টিলেটরও চেয়েছে।