দেশে করোনা মোকাবেলায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক গ্লোরোকুইন এবং অ্যাজিত্রোমাইসিন গ্রুপের ওষুধ কাজ করছে বলে জানিয়েছেন ওষুধ প্রশাসন অধিদফতর।
করোনাভাইরাস ধরা পড়েছে এমন ব্যক্তিদের শরীরে এ ওষুধ প্রয়োগ করে ভালো ফল পাওয়া আছে।
আমেরিকার সরকারি রোগ নিয়ন্ত্রণ বিভাগের গবেষণার তথ্য দিয়ে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেছেন, দেশে এখন এ গ্রুপের ওষুধ মজুদ আছে। যেগুলো করোনার চিকিৎসায় স্বাস্থ্য অধিদফতর ও সিএমএইচে দেয়া হবে।
তবে কেউ এটি বাজারজাত করতে পারবে না। হাইড্রোক্সিক গ্লোরোকুইন যে কেউ যত্রতত্র ব্যবহারের দরকার নেই। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ ওষুধ গ্রহণ করতে হবে।
