করোনায় আক্রান্ত দুই প্রবাসীর সংস্পর্শে আসা ১০৫ জনকে শনাক্ত


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার করোনায় আক্রান্ত দুই প্রবাসীর সংস্পর্শে আসা ১০৫ জনকে শনাক্ত করা হয়েছে গাইবান্ধায়। তাদের মধ্যে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) একটি প্রতিনিধিদল ৮৯ জনকে শনাক্ত করেছে। তবে ১০৫ জনের মধ্যে কতজনের নমুনা সংগ্রহ করা হয়েছে, তা জানায়নি আইইডিসিআর।

গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, জেলায় আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টা পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২। তারা ১০ মার্চ যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের গাইবান্ধায় আসেন। ১৫ মার্চ গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রবাসী মা ও ছেলের নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। পরে আইইডিসিআর জানায়, তারা করোনাভাইরাসে আক্রান্ত। সেই থেকে তারা গাইবান্ধা শহরে এক আত্মীয়ের বাসায় আছেন।

জানা যায়, সাদুল্যাপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ১১ মার্চ দুই প্রবাসী আসেন। ১৩ মার্চ বিয়ের অনুষ্ঠানে দুই প্রবাসীসহ পাঁচ শতাধিক মানুষ যোগ দেন। ১৫ মার্চ দুই প্রবাসী গাইবান্ধা শহরে এক আত্মীয়ের বাড়ি চলে যান। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকে ২১ মার্চ গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) আসনের উপনির্বাচনে ভোট দেন। এর মধ্যে দুই প্রবাসীর করোনাভাইরাস শনাক্ত হলে গত রোববার থেকে তাঁদের গাইবান্ধা শহরে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ বলেন, অল্প কয়েকজনের রক্ত ও কফ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়েছে। কিন্তু সংখ্যায় তা কত, সেটা বলা যাচ্ছে না। আইইডিসিআরের প্রতিনিধিদল গতকাল বুধবার রাতে এসব নমুনা নিয়ে ঢাকায় ফিরে গেছেন। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর গাইবান্ধায় করোনাভাইরাসে আরও আক্রান্ত আছেন কি না, তা জানা যাবে।