মাঝনদীতেই কোয়ারেন্টিনে সুন্দরবন-১৪ লঞ্চের কর্মীরা


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা থেকে বরিশাল আসায় সুন্দরবন-১৪ নামের একটি লঞ্চের সুপারভাইজার, মাস্টার, সুকানিসহ ৩৬ কর্মকর্তা-কর্মচারীকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় এ নির্দেশ দেন। এ সময় সেখানে পটুয়াখালীর নৌবন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরীর নির্দেশে গতকাল রাতে পটুয়াখালী নৌবন্দরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বন্দরসংলগ্ন নদীর মধ্যে আলো-বাতি বন্ধ করা সুন্দরবন-১৪ নামে লঞ্চটি দেখা যায়। লঞ্চের স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, লঞ্চটি বিনা অনুমতিতে ও নিষেধাজ্ঞা অমান্য করে গতকাল সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। পরে এটি ঘাটসংলগ্ন মাঝনদীতে নোঙর করে রাখা হয়।

জানা গেছে, আইইডিসিআর কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, ঢাকাফেরত যাত্রী বা লোকদের হোম কোয়ারেন্টিনে থাকার বাধ্যবাধকতা থাকায় ওই লঞ্চের স্টাফদের লঞ্চেই কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।