করোনায় কিছু মানুষের মৃত্যু হবেই, বিতর্কিত মন্তব্য ব্রাজিল প্রেসিডেন্টের


করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট
করোনামুক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট


সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছেই।

এই হারে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে ভেঙে পড়তে পারে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা। কিন্তু সংক্রমণ রুখতে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা, উল্টে বিতর্কিত মন্তব্য করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর মেসিয়াস বলসোনারো।

দেশে করোনা আক্রান্তদের বাড়তে থাকা মৃত্যু নিয়ে বলসোনারো বলেন, ‘‌আমি দুঃখিত, কিছু মানুষকে মরতে হবেই। এটাই জীবন।’‌

বিশেষজ্ঞরা বলছেন, করোনার মোকাবিলার একমাত্র হাতিয়ার সামাজিক দূরত্ব বজায় রাখা। আর তার জন্য লকডাউন করা অত্যাবশ্যকীয়। কিন্তু সে কথা কানে তোলেননি বলসোনারো।

বরং এ প্রসঙ্গে বলতে গিয়ে ব্রাজিলের প্রেসিডেন্টের মন্তব্য, ‘‌পথ দুর্ঘটনায় মৃত্যুর জন্য তো আপনি আর গাড়ির কারখানা বন্ধ রাখতে পারেন না।’‌ প্রেসিডেন্টের এরকম মন্তব্যে বেজায় চটেছেন দেশবাসী।

এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্য করে ব্রাজিলবাসীর চক্ষুশূল হয়েছেন প্রেসিডেন্ট। ব্রাজিলে ইতিমধ্যেই ১,২২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেইসাথে প্রাণ গেছে ৬৮ জন।