প্রতি সপ্তাহে ২২০ কোটি টাকা লোকসান গুনছে ফক্সওয়াগন


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

নভেল করোনাভাইরাসের কারণে আটলান্টিকের উভয় পাড়ে উৎপাদন স্থগিত করেছে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফক্সওয়াগন। এ অবস্থায় প্রতি সপ্তাহে ২২০ কোটি ডলার লোকসান গুনছে তারা।

মহামারীর প্রভাব কাটিয়ে উঠতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ জরুরি বলে মনে করেন জার্মান গাড়ি নির্মাতা কোম্পানিটির সিইও হার্বাট দিয়েস। খবর ব্লুমবার্গ।

জার্মান সম্প্রচারমাধ্যম জেডডিএফে এক প্যানেল আলোচনায় দিয়েস জানান, চীনের বাইরে গাড়ি বিক্রি প্রায় বন্ধ। এছাড়া জার্মানিতে গাড়ির চাহিদা সংকটের পূর্ববর্তী সময়ের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমেছে।

কয়েক সপ্তাহ বা কয়েক মাসের জন্য ইউরোপ ও আমেরিকায় কারখানা শাটডাউনে ফক্সওয়াগন হয়তো টিকে থাকতে পারবে, কিন্তু অনির্দিষ্টকাল তা পারবে না। আর্থিকভাবে কোম্পানিটি শক্ত অবস্থানে থাকলেও সংকট যদি কয়েক মাস বা বছর প্রলম্বিত হয়, তাহলে ‘কাঠামোগত পদক্ষেপ’ গ্রহণের বিষয়টি উড়িয়ে দেননি তিনি।

পৃথক একটি সাক্ষাৎকারে ফক্সওয়াগনের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) ফ্রাঙ্ক উইটার বলেন, পরিস্থিতি এখন যেমন আছে, তাতে জার্মান সরকারের আর্থিক সহায়তার প্রয়োজন নেই ফক্সওয়াগনের। তবে স্বল্পমেয়াদি কর্মীদের নগদ অর্থ সুবিধা দিতে পারে।