আব্দুর রহিম, ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী শ্যামকুড় ইউনিয়নে অধ্যক্ষ আব্দুল হাই ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ শতাধিক দরিদ্র অসহায় পরিবারের মাঝে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
২৯ মার্চ সকালে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে করোনা ভাইরাস প্রতিরোধে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন আব্দুল হাই ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল হাই।
এসময় তিনি জনসচেতনা বাড়াতে এবং করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। আলোচনা চলা কালিন উপস্থিত ছিলেন আব্দুল হাই ফাউন্ডেশনের সেক্রেটারী তুহিন পারভেজ, কোষাধ্যক্ষ মোমিন, সদস্য জামাত আলী, শফিক, রমজান আলী প্রমূখ।

