চট্টগ্রামে আইসোলেশনে থাকা নারীর মৃত্যু


নাইক্ষ্যংছড়ি সীমান্তে গোলাগুলি, রোহিঙ্গা কিশোর নিহত

চট্টগ্রামের ফৌজদারহাটে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) এ আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ত ৮টার দিকে ওই নারী মারা যান।

বিআইটিআইডির পরিচালক ডা. এম এ হাসান চৌধুরী এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই নারী চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা দিলে মঙ্গলবার তাকে বিআইটিআইডিতে পাঠানো হয়। পরে এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. এম এ হাসান চৌধুরী আরও বলেন, ওই নারীর জ্বর বা কাশি ছিল না। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা আমরা নিশ্চিত নই। এটি জানতে আজ বুধবার (১ এপ্রিল) তার নমুনা পরীক্ষা করা হবে।

উল্লেখ্য, ঢাকার বাইরে যে ১০টি স্থানে এখন করোনাভাইরাসের পরীক্ষা চলছে তার মধ্যে বিআইটিআইডি একটি। গতকাল মঙ্গলবার পর্যন্ত এখানে মোট ৩৩ জনের নমুনা পরীক্ষা হলেও তাদের কারও মধ্যেই এখনও পর্যন্ত করোনাভাইরাসের লক্ষ্মণ পাওয়া যায়নি।

পেপারস লাইফ/চট্টগ্রাম প্রতিনিধি