করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে ৩ হাজার ৮শ ৫১ জন রোগী প্রান হারিয়েছেন। এ নিয়ে গোটা বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ হাজার ১৫৩ জনে।
এছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৬ লাখ ৮১ হাজার ৪৯৯ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৪ হাজার ৮৮৫ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।
করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত ইতালি। ইতালিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ১৯৫ জন। স্পেনে মৃতের সংখ্যা ৯ হাজার ১৩১ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৫৮ জনের। ফ্রান্সে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়িয়েছে
তবে এই ভাইরাসের উতপত্তিস্থল চীনে গত ২৪ ঘন্টায় মাত্র ৭ জন প্রান হারিয়েছেন।

