করোনাভাইরাস আতঙ্কে সৃষ্ট লকডাউনে অসহায় হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এ অবস্থায় কর্মহীন অসহায়, দুস্থদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক ও বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য এস,এম মশিউর রহমান শিহাব।
বরগুনা সদর উপজেলার সদরসহ দশটি ইউনিয়নের সকল অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে প্রতিদিন তিন হাজার প্যাকেট নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও খাবার সামগ্রী বিতরণ করছেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, আজ বিশ্বজুড়ে যে মহামারি করোনা (কোভিড-১৯) ভাইরাস দেখা দিয়েছে, তাতে অসহায় হয়ে পড়েছেন সাধারণ জনগণ। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন। ঠিক তেমনি আমার নিজ উদ্যোগে ও অর্থায়নে যতটুকু পারব, তাই নিয়ে পাশে থাকব বরগুনাবাসীর। আমরা বরগুনা সদর উপজেলার পরপরই অন্য পাঁচ উপজেলাতে একইভাবে খাবার সামগ্রী নিয়ে অসহায়, গরিব ও দুস্থ মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দিব। পাশাপাশি করোনা থেকে মুক্তি পেতে করণিয় বিষয় সমূহ সম্পর্কে জানাতে এবং স্যানিটাইজার ও মাস্ক দিয়ে সহায়তা করব।

