ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে স্থানীয়দের হাতে আক্রান্ত হলেন স্বাস্থ্যকর্মীরা। ওই মহল্লায় তারা গিয়েছিলেন সম্ভাব্য করোনা আক্রান্তদের চিহ্নিত করার জন্যে।
তখনই তাদের ওপর আক্রমণ হয়। এসময় আহত হয় দুই মহিলা চিকিৎসক।
দেশটির স্বাস্থ্যদফতর জানিয়েছে যে একজন বয়স্ক মহিলাকে হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার জন্য ওখানে গিয়েছিলেন চিকিৎসকরা। সেই মহিলা এক করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ইন্দোরের তত্পতি বাখালের এই ঘটনায় অজ্ঞাতপরিচয় লোকের বিরুদ্ধে কেস রেজিস্টার করা হয়েছে।
এখন পর্যন্ত শুধু ইন্দোরেই ৭৫জন আক্রান্ত করোনায়। মধ্যপ্রদেশে করোনা পজিটিভ ৯৯, মারা গিয়েছেন ছয়জন। ইন্দোরে ৬০০জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।ইন্দোরে ৬৫ বছর বয়সী করোনা পজিটিভ ব্যক্তি মারা গিয়েছেন।
এছাড়াও, ইন্দোরে হাসপাতালগুলিকে লাল, হলুদ ও সবুজ হিসাবে ভাগ করা হয়েছে। লাল চিহ্নিতগুলিতে করোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে। হলুদে পরীক্ষা হচ্ছে ও প্রয়োজনে করোনা আক্রান্ত রোগীদের নিয়ে যাওয়া হবে। সবুজ চিহ্নিত হাসপাতালে শুধু পরীক্ষা হবে। সবাইকে পিপিই কিট দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। ভারতে এখনও করোনায় আক্রান্ত ১৯৬৫, মারা গিয়েছেন ৫০।

