বিনামূল্যে রংপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে করোনা পরীক্ষা করা হবে বলে জানিয়েছেন রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরন্নবী লাইজু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এই ব্যবস্থা চালু করা হয়।
ডা. নুরন্নবী লাইজু জানান, করোনাভাইরাস পরীক্ষার পিসিআর মেশিন চালু করা হয়েছে। এখন থেকে বিনামূল্যে পরীক্ষা করা হবে রোগীদের। এবং রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যেই দিয়ে দেয়া হবে।
এসময় তিনি জানান, একটি প্রতিবেদন দিতে ৫ ঘণ্টা সময় লাগবে। এখন থেকে রংপুর বিভাগের ৮ জেলার মানুষকে আর করোনা আতঙ্কে থাকতে হবে না। পরীক্ষার জন্য ঢাকায় যেতে হবে না।’
তিনি বলেন, ‘রংপুর বিভাগের ৮ জেলার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত কিনা তা শনাক্ত করা সম্ভব হবে। এই বিভাগের সকল জেলা প্রশাসক ও সিভিল সার্জনকে চিঠি দেওয়া হয়েছে করোনা আক্রান্ত সন্দেহ হলে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।’
এদিকে মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. মোস্তাফিজার রহমান রুপম বলেন, দুই চিকিৎসক ও দুই টেকনিশিয়ানকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ২২৮টি কিট পাওয়া গেছে। প্রতিদিন একসঙ্গে ৯০ জনের পরীক্ষা করা যাবে।
পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ

