বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। মাত্র চার মাসেই এ বিশাল মৃত্যুর মিছিল বিশ্বকে করে তুলেছে স্থবির, স্তব্ধ। এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ লাখেরও মেসি।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৫৩ হাজার ১৯৮ জন। আক্রান্ত ১ লাখ ১৫ হাজার ৫৩১ জন।
জনস হপকিনস ইউনিভার্সিটির তথ্য বলছে, করোনাভাইরাসে রোগী শনাক্তের সংখ্যার দিকে দিয়ে এখন শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৬৬ জন।
এরপরই আছে ইতালি, আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৫ হাজার ২৪২ জন। রোগী শনাক্তের দিক থেকে এরপর আছে স্পেন, শনাক্ত হয়েছেন ১ লাখ ১২ হাজার ৬৫ জন।
করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার দিক থেকে প্রথম দুটি দেশই এখন ইউরোপের। এ সারিতে সবার ওপরে আছে ইতালি। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ হাজার ৯১৫ জন।
প্রাণহানিতে দ্বিতীয় স্থানে আছে স্পেন। দেশটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৩৪৮ জন। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা ৬ হাজার ৭৫ জন।
প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশে ভাইরাসটির প্রথম দেখা মেলে। এখন পর্যন্ত বিশ্বের ২০০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে ভাইরাসটি।

