দিনমজুরদের ৭ দিনের খাবার দিলো গ্রীন ভয়েস কুড়িগ্রাম টিম


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

কুড়িগ্রাম প্রতিনিধি,চন্দন কুমার সরকার

প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে সারাদেশে চলছে অ-ঘোষিত লকডাউন। ফলে কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী দিনমজুররা। এমতাবস্থায় অনেকেই কাটাচ্ছেন অনাহারে অর্ধাহারে।

কুড়িগ্রামের এরকম ১৬টি দিনমজুর পরিবারের মাঝে ১ সপ্তাহের খাদ্য সামগ্রী বিতরণ করলো পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস।

শনিবার(৪ এপ্রিল) জেলা সদরের পাঁচগাছিতে ২ দিন আগে ট্রাক চাপায় নিহত রিক্সাচালক পরিবার, ২ জন দিনমজুর, ১জন রিক্সাচালক, ভোকেশনাল মোড়ের মেস-বাড়িতে রান্না করেন এরকম ২ জন মহিলা ও ১জন দিনমজুর, পাটেশ্বরী বাজারের ৪ জন দিনমজুর, পুরাতন বাজারের ৫ জন স্বামী পরিত্যাক্তা দিনমজুর মহিলা এবং উলিপুরের বাজারে ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করা শিশু ফরহাদসহ মোট ১৬টি পরিবারকে দেয়া হয় এই খাদ্য সামগ্রী।

গ্রীন ভয়েস’র সুত্রে জানা যায়, এক সপ্তাহের এই খাদ্যসামগ্রীতে রয়েছে, চাল- ১০ কেজি, মসুর ডাল-১ কেজি, আলু- ৫ কেজি, করলা-১ কেজি, বেগুন-১কেজি, সাবান-২টি, শুটকি মাছ-২০টাকার, কুমরা বড় ১পিস, কাচা মরিচ-১/২ কেজি, পেঁয়াজ-১ কেজি, লবন-১প্যাকেট, মসলা- ২০টাকার, হলুদ-১০০গ্রাম, তেল-১ লিটার।

গ্রীন ভয়েস’র কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক সুজন মোহন্ত বলেন, “আমরা খুঁজে খুঁজে এই পরিবারগুলোকে বের করেছি, এনারা এখন পর্যন্ত কোন সহায়তা পাননি সরকারিভাবে, আমরা চেস্টা করেছি কিছুটা সহায়তা করার।”

উপকারভোগী শিশু ফরহাদ বলেন,”আমি আমার পরিবারের ৭দিনের খাবার পেয়ে খুব খুশি ।” পাঁচগাছির উপকার ভোগী নামদেল বলেন,”হামার ২দিন থাকি খাবার নাই, তোমার চাইল-ডাইল পায়া (পেয়ে)হামার খুব উপকার হইল।”

উল্লেখ্য, গ্রীন ভয়েস কুড়িগ্রাম টিমের সদস্যরা গত ২৭ মার্চ থেকে করোনা সতর্কতার অংশ হিসেবে লিফলেট বিতরণ, সামাজিক দুরত্ব বজায় রাখতে দোকান দোকানে রং দিয়ে চিহ্ন অংকন, হ্যান্ড স্যানিটাইজার বিতরণসহ বিভিন্ন ভাবে জেলা পুলিশকেও সহযোগিতা করে আসছে।

পেপার’স লাইফ/নিউজ/জেলার সংবাদ