দেশে চলমান করোনা সংক্রমণের কারণে ইতোমধ্যে ঢাকা শহর থেকে বের হওয়া অথবা ঢুকতে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
এবার সুপারশপ ও কাঁচাবাজারসহ সকল ধরণের নিত্যপণ্যের বাজার যাতে সন্ধ্যা ৬ টার পরে আর খোলা না থাকে সে বিষয়ে নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে ওষুধের দোকান এই নির্দেশনার আওতায় পড়বে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আজ সোমবার (৬ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়, সন্ধ্যা ৬টার পর আর কোন সুপার শপ এবং কাঁচা বাজার খোলা রাখতে পারবে না।
এরই মধ্যে ডিএমপির সব বিভাগ নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করে দিয়েছে। ‘ওষুধের দোকান এবং জরুরি সার্ভিসগুলো এই নির্দেশের আওতায় আসবে না বলে নিশ্চিত করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।
পেপার’স লাইফ/খবর/জাতীয়

