আপাতত প্রবেশ নয়


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

প্রাণঘাতী করোনা ভাইরাস রোধে কুড়িগ্রামে জেলার উলিপুরের জোদ্দারপাড়া ও কাছারী পাড়ার বিভিন্ন জায়গায় ও বাসা ফাড়ির গেটে ঝুলছে “রাস্তা বন্ধ” বা “আপাতত প্রবেশ নিষেধ” এমন কিছু ফেস্টুন ও হাতে লেখা ছোট কাগজের পোস্টার।

ফেস্টুন গুলোতে করোনা প্রতিরোধে সচেতন থাকি, নিজ ঘরে অবস্থান করি, জনসমাগম এড়িয়ে চলি, বিশেষ প্রয়োজনে চলাফেরায় সামাজিক দুরত্ব বজায় রাখি, সরকারি বিধি-নিষেধ মেনে চলি এমন বিভিন্ন ধরনের সচেতনতমুলক কথা লেখা রয়েছে।

আরও লেখা আছে জনস্বার্থে: এলাকাবাসী ও ফ্রেন্ডস্ ফেয়ার, উলিপুর। এছাড়া, মানুষ যাতে অপ্রয়োজনে বাইরে যেতে না পারে সেজন্য রাস্তার বিভিন্ন জায়গায় বাঁশ, গাছের গুড়ি, টায়ার ও ইটের টুকরো ফেলে রাখতে দেখা গেছে।

জানা গেছে, উলিপুরের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ার ও জোদ্দারপাড়া এবং কাছারীপাড়ার কজন সচেতন যুবক করোনা সতর্কতার অংশ হিসেবে এ দুটি পাড়ার বিভিন্ন মোরে ও নিজেদের বাসা বাড়ির গেটে এমন সচেতনতামুলক ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন।

এ বিষয়ে জোদ্দারপাড়ার অসীত সরকার চপল বলেন, পৃথিবীতে করোনা আজ মহামারী আকার ধারণ করেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। তাই মানুষ যাতে অযথা বাইরে থেকে আমাদের পাড়ার ভিতরে প্রবেশ করতে না পারে বা অপ্রয়োজনে কেউ বাইরে ঘুরতে বের না হয় সেজন্য এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ারের স্থায়ী পরিষদ সদস্য আল আমিন জানান, আমরা সব সময় সামাজিক কাজের সাথে জড়িত থাকি। বর্তমানে করোনা যেভাবে ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে তাতে করে সচেতনতার কোনো বিকল্প নেই।

তাই আমাদের সংগঠন ও জোদ্দারপাড়া ও কাছারী পাড়ার কিছু সচেতন ভাইদের নিয়ে আপাতত এ দুটি পাড়ার বিভিন্ন মোরে রাস্তা বন্ধের উদ্যোগ নিয়ে কিছু সচেতনতামুলক ফেস্টুন লাগিয়েছি। উলিপুর পৌরসভার অন্যান্য পাড়ার মানুষ যদি চান তবে আমরা সেসব পাড়াতেও এমন উদ্যোগ নিতে প্রস্তুত রয়েছি।

উল্লেখ্য, ইতিপূর্বে উলিপুর পৌরসভার বিভিন্ন এলাকায় মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পোস্টারিং ও জীবাণু নাশক ছিটানোর কাজ করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফ্রেন্ডস্ ফেয়ার।

পেপার’স লাইফ/খবর/চন্দন কুমার সরকার,কুড়িগ্রাম প্রতিনিধি