নারায়ণগঞ্জে করোনা আক্রান্ত তিন স্বাস্থ্যকর্মী, বন্ধ জরুরি বিভাগ


bdnews24 bangla newspaper, bangladesh news 24, bangla newspaper prothom alo, bd news live, indian bangla newspaper, bd news live today, bbc bangla news, bangla breaking news 24, prosenjit bangla movie, jeeter bangla movie, songsar bangla movie, bengali full movie, bengali movies 2019, messi vs ronaldo, lionel messi stats, messi goals, messi net worth, messi height

এবার নারায়ণগঞ্জে একটি বেসরকারি হাসপাতালের দুইজন নার্স ও একজন ওয়ার্ডবয় করোনা আক্রান্ত হয়েছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ আহমেদ বলেন নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের এই তিনজন আক্রান্তের খবরের পর জরুরি বিভাগ বন্ধ করে দেয়া হয়েছে।

বর্তমানে তিন স্বাস্থ্যকর্মীদের আইসোলেশনে রাখা হয়েছে। তবে এ সময় তিনি আরও জানান, আজ মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি বিভাগ খুলে দেয়া হতে পারে।

ঘটনার বরাতে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, গত ২৯ মার্চ স্ট্রোক ও নিউমোনিয়ার লক্ষণ নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন একজন নারী।

ডাক্তারের পরামর্শে হাসপাতালের একজন ওয়ার্ডবয় ওই রোগীকে ইনজেকশন দেন এবং প্যাথলজি বিভাগের একজন নার্স তার রক্তের নমুনা পরীক্ষা করেন।

এরপর ৩০ মার্চ ওই নারী ঢাকা কুর্মিটোলা হাসপাতাল মারা যান। পরবর্তীতে খবর পাওয়া যায় যে, ওই নারী করোনা আক্রান্ত ছিলেন। এসব কারণেই এই তিন স্বাস্থ্যকর্মীকে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা পরীক্ষা করলে এই তিনজনের রিপোর্ট পজিটিভ আসে।

পেপার’স লাইফ/খবর/জেলা