সাকিব আল হাসানের পরিবারে আসছে নতুন অতিথি। নতুন দায়িত্ব পেতে যাচ্ছে সাকিব কন্যা আলায়না হাসান অব্রি। সে দায়িত্ব কি?
সাকিব আল হাসান নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে নিশ্চিত করেছেন বিষয়টা। তিনি বাবা হচ্ছেন। উম্মে আহমেদ শিশিরের কোল আলো করে আসছে নতুন অতিথি। যার উপর বড় বোনের দায়িত্ব নিয়ে কর্তৃত্ব ফলানোর সুযোগ পাবে অব্রি।

নিজের অফিসিয়াল পেজে অব্রির একটি ছবির মাধ্যমে এ খবর দিয়েছেন সাকিব। যেখানে দেখা যাচ্ছে, অব্রির হাতে একটি ছোট বাচ্চার জামা। তাতে লেখা, ‘বাসায় স্বাগতম।’ এই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘বড় বোনের দায়িত্ব।’

