ভারতে প্রতিনিয়তই বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪২১ জনে। সেইসাথে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১১৪।
এ বিষয়ে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেয়া তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩৫৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে আক্রান্ত বেড়ে হয়েছে ৪৪২১। সবচেয়ে বেশি খারাপ অবস্থা মহারাষ্ট্রের।
সেখানে এখনও পর্যন্ত করোনায় ৫৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ৮৬৮ জন। তারপরেই রয়েছে তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে করোনায় মৃত বেড়ে হয়েছে ৬ জন, আক্রান্ত হয়েছেন ৬২১ জন। দিল্লিতে মৃত ৭ জন। এবং আক্রান্ত হয়েছেন আরও ৫২৫ জন।
পেপার’স লাইফ/খবর/আন্তর্জাতিক ডেস্ক

