সাকিব আল হাসাব বাবা হচ্ছেন, এই খবর জেনেছেন অনেকেই। সেই আনন্দের পালে দ্বিগুন হাওয়া লাগালেন মাহমুদউল্লাহ্। আবারো ছেলে সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের এই তারকা ক্রিকেটার।
ঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে নিজের ফেসবুক পেজে এ সুসংবাদ জানিয়েছেন মাহমুদুল্লাহ।
পোস্টে তিনি জানিয়েছেন, গত রাতে তাদের দ্বিতীয় ছেলে সন্তান জন্ম নিয়েছে। নতুন অতিথির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মাহমুদুল্লাহ।
পোস্টে সন্তান জন্মের খবর দেয়ার পাশাপাশি আরবি ও ইংরেজিতে অর্থসহ একটি দোয়া লিখে দিয়েছেন। দোয়াটি হলো, ‘আল্লাহুম্মা ইন্না নাজ’আলুকা ফি নুহুরিহিম, ওয়া না’উজু বিকা মিন শুরুরিহিম।’

